Saturday, April 18, 2026
Home কর্পোরেট রমজান উপলক্ষে রেমিট্যান্সে মোটরসাইকেল দিচ্ছে ইসলামী ব্যাংক

রমজান উপলক্ষে রেমিট্যান্সে মোটরসাইকেল দিচ্ছে ইসলামী ব্যাংক

মাহে রমাদান উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে উৎসাহ দিতে বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, Ria Money Transfer–এর মাধ্যমে দেশে অর্থ প্রেরণকারী গ্রাহকদের জন্য চালু করা হয়েছে ‘রেমিট্যান্স উৎসব’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ১৯ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে আকর্ষণীয় পুরস্কার অফার।

 

ব্যাংকিং কার্যদিবসে (রবি থেকে বৃহস্পতিবার) প্রতিদিন ডিজিটাল র‍্যাফেল ড্র’র মাধ্যমে একজন সৌভাগ্যবান গ্রাহক পাবেন একটি মোটরসাইকেল। পুরো ক্যাম্পেইনে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া নির্ধারিত শাখা থেকে রেমিট্যান্স উত্তোলনকারী গ্রাহকদের জন্য থাকছে বিশেষ কমন গিফট হিসেবে আকর্ষণীয় চাবির রিং।

মঙ্গলবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করা এবং প্রবাসী গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ উদ্যোগের লক্ষ্য।

ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের সকল শাখা ও উপশাখার মাধ্যমে এ ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে এবং বিজয়ীদের নাম ব্যাংকের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হজযাত্রীদের সেবায় আশকোনায় ইসলামী ব্যাংকের বিশেষ বুথ চালু

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজযাত্রীদের সেবা সহজ করতে রাজধানীর আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ হজ বুথ চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের...

আগামী ২৪শে এপ্রিল শুরু হতে যাচ্ছে অ্যাক্সেনটেক এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬

'অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর জন্য সকল প্রস্তুতি নেয়া শেষ। বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টরস' চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও...

হজযাত্রা শুরু, প্রথম ফ্লাইটে গেলেন ৪১৯ জন

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটের ৪১৯ জন হজযাত্রী । যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি...

Recent Comments