Wednesday, April 29, 2026
Home অর্থ-বানিজ্য রমজানে ব্যাংক লেনদেনের সময় পরিবর্তন

রমজানে ব্যাংক লেনদেনের সময় পরিবর্তন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।ম

ঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এসডিএডি বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

এসময় ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকলেও অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় লেনদেন চালু রাখা যাবে।

বর্তমানে ব্যাংকের লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রমজান শেষে সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Recent Comments