Thursday, June 4, 2026
Home জাতীয় দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন। এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

রোববার মন্ত্রণালয়ে ওই বৈঠকের পর ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।

ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের উদ্ধৃতি দিয়ে লেখা হয়, ‘পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।’

এর আগে রোববার বেলা ১১টার দিকে মন্ত্রণালয় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই শীর্ষস্থানীয় বাংলাদেশি কূটনীতিকের সাথে বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়, ট‍্যারিফ ইস‍্যুসহ সব কিছুই আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments