Friday, May 1, 2026
Home ব্যাংক-বীমা সীমান্ত ব্যাংকের নতুন এমডি ও সিইও নুরুল আজীম

সীমান্ত ব্যাংকের নতুন এমডি ও সিইও নুরুল আজীম

সীমান্ত ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নুরুল আজীম। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংক খাতে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নুরুল আজীম সীমান্ত ব্যাংকে যোগদানের আগে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রিমিয়ার ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এছাড়া সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এসবিএসি ব্যাংকের বিভিন্ন শাখা-বিভাগেও কাজ করেছেন।
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে যোগদানের আগে নুরুল আজীম এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন পর্যায়ে ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবেও নেতৃত্ব দেন।
দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে নুরুল আজীম ব্যাংকিং অপারেশন, ক্রেডিট, ফরেন ট্রেড, জেনারেল ব্যাংকিং, ল অ্যান্ড রিকভারি, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, অডিট ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কাজ করেছেন। তিনি এসবিএসি ব্যাংকে চিফ রিস্ক অফিসার এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নুরুল আজীম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (সম্মান) ও এমএ সম্পন্ন করেছেন। তিনি দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো থেকে মানি লন্ডারিং প্রতিরোধ, গ্রিন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিং, ব্র্যাঞ্চ ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্রেডিট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড মার্চেন্ট ব্যাংকিং, লেন্ডিং রিস্ক অ্যানালাইসিস, এনভায়রমেন্ট রিস্ক ম্যানেজমেন্টে প্রশিক্ষণ নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

লিগ্যাসি ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের...

Recent Comments