Thursday, July 9, 2026
Home জাতীয় শিশু মোহনার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে বিমান উপদেষ্টা

শিশু মোহনার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে বিমান উপদেষ্টা

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত শিশু মোহনার (১১) শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার সন্ধ্যায় হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির বর্তমান অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে উপদেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন, মোহনার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। একই সঙ্গে তিনি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে কথা বলে মোহনার শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি বলেন, মোহনার সঙ্গে যা ঘটেছে তা পুরো জাতির জন্যই লজ্জাজনক। শিশুটির চিকিৎসা ব্যয়সহ ভবিষ্যতের সকল দায়িত্ব সরকার বহন করবে বলেও জানান তিনি।

শিশু মোহনাকে উদ্দেশ করে শেখ বশিরউদ্দীন বলেন, “প্রধান উপদেষ্টা নিজেই আমাকে তোমার খোঁজ নিতে পাঠিয়েছেন। তুমি একা নও, সরকার সব সময় তোমার পাশে আছে।” তিনি শিশুটিকে মানসিকভাবে সাহস জোগান এবং দ্রুত সুস্থতা কামনা করেন।পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমান বাংলাদেশের এমডি ডা. হুমায়রা সুলতানা, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম।

এদিকে, বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “একজন শিশুর প্রতি এমন নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীরা আইনের আওতায় এসে উপযুক্ত শাস্তি পাবে।” তিনি মোহনার বাবা মোস্তফাকে একটি চাকরির ব্যবস্থার আশ্বাসও দেন।

উল্লেখ্য, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও সাফিকুর রহমানকে গত ২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। এর আগে ৩১ জানুয়ারি গুরুতর আহত অবস্থায় শিশু মোহনাকে হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে একটি...

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় নিরাপদ আবাসনে গুরুত্ব দিচ্ছে সরকার

পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপত্তা নিশ্চিত এবং সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...

বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকাকে মুক্ত করা জরুরি: প্রধানমন্ত্রী

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে...

আজও সারা দেশে থাকবে বৃষ্টি, হতে পারে অতিভারী বর্ষণ

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী...

Recent Comments