Friday, July 3, 2026
Home জাতীয় চৌদ্দগ্রামে আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

চৌদ্দগ্রামে আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে আজ শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় জামায়াতের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সরব উপস্থিতি দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই মাঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক জমায়েত হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং ডাকসুর ভিপি সাদেক কায়েম।

এর আগে শুক্রবার জামায়াতের আমির কুমিল্লায় একাধিক নির্বাচনি কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যা ৬টায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় যোগ দেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি কুমিল্লা টাউন হল মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেন।

চৌদ্দগ্রামের জনসভা শেষে কুমিল্লার আরও কয়েকটি উপজেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতের আমির কুমিল্লা ত্যাগ করবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির মাধ্যমে তারা জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে দায়িত্ব...

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

Recent Comments