Thursday, July 2, 2026
Home জাতীয় রাজনীতি ঘুম থেকে উঠে মানুষ আল্লাহকে ডাকে, একজন নেয় আমার নাম: মির্জা আব্বাস

ঘুম থেকে উঠে মানুষ আল্লাহকে ডাকে, একজন নেয় আমার নাম: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস শুক্রবার রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবাই যেন আইন মেনে চলেন এবং ব্যক্তিগত আঘাত বা অভদ্র আচরণ থেকে বিরত থাকেন।

মির্জা আব্বাস আরও বলেন, “মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন যিনি প্রথমেই আমার নাম নেন। অতীতে আমি বহু কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছি, কিন্তু কখনো ব্যক্তিগত আক্রমণ করিনি। এখন শুধু আমার নামে বিষোদগার করা হচ্ছে। আমি অনেকবার নির্বাচনের চাপ সামলেছি, আবারও বলছি, যারা এটা করছে তারা এখনও অভিজ্ঞতার দিক থেকে বাচ্চাদের মতো।”

তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, তার ফলাফল ১২ ফেব্রুয়ারি ভোটে প্রতিফলিত হবে। আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করি তারা সঠিক সিদ্ধান্ত নেবেন।”

দুপুরে মির্জা আব্বাস পুরানা পল্টন বধির স্কুলে একটি মুখ বধির অনুষ্ঠানে অংশ নেন। বিকালে তিনি শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালান। রাতে চামেলীবাগ গ্রিন পিছ অ্যাপার্টমেন্টের মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়সভায় অংশ নেন।

তিনি সতর্ক করেন যে, কিছু প্রার্থীর কার্যকলাপ ও পরিকল্পনায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা দেখা যাচ্ছে। মির্জা আব্বাস বলেন, “নির্বাচনের রেজাল্ট পরিবর্তনের চেষ্টা হচ্ছে এবং একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য অতিরিক্ত তৎপর। তবে আমি দৃঢ় বিশ্বাসী, জনগণ সবকিছু সঠিকভাবে বিচার করবে।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments