গতকাল পটুয়াখালী ও খুলনা সফরকালে তিনি এসব নির্দেশনা দেন। সফরকালে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেন। এ সময় দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন সেনাপ্রধান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন তিনি।

পরবর্তীতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়েও অনুরূপ আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন সেনাপ্রধান। এসব সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়