Thursday, April 16, 2026
Home অর্থ-বানিজ্য ৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে টিসিবি

৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে টিসিবি

যাচাই-বাছাই শেষে ১ কোটি কার্ডের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার দীর্ঘদিন ধরে স্বল্প আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ করে আসছে।

টিসিবির মুখপাত্র ও উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন  জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) পর্যন্ত এসব স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৭০ লাখের কাছাকাছি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

এর মধ্যে প্রায় ৬৩ লাখ ৫০ হাজার কার্ড সক্রিয় আছে; যেসব কার্ডে ভর্তুকি মূল্যে পণ্য কেনা যাচ্ছে। বাকি ৬ লাখ কার্ড সম্প্রতি বিতরণ করা হয়েছে; এগুলো অ্যাকটিভেশন পর্যায়ে আছে।
টিসিবির মুখপাত্র আরও জানান, এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে ২৩ লাখের ডাটা এখনও পাওয়া যায়নি। বাকি ৭৭ লাখের মধ্যে ৭০ লাখের কাছাকাছি বিতরণ হয়ে গেছে।

বাকি ৭ লাখের বেশি কার্ডের ডাটা টিসিবির কাছে আছে। এই কার্ডগুলো বিতরণের জন্য প্রক্রিয়াধীন আছে। টার্গেট অনুযায়ী যাচাই-বাছাই শেষে এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
টিসিবি সূত্র জানায়, বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে ফ্যামিলি কার্ডধারীদের কাছে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা, আলু, পেঁয়াজ, খেজুর, রাইস ব্রান তেল, পাম তেল, সূর্যমুখী তেল, ক্যানোলা তেল, ডিটারজেন্টসহ বিভিন্ন পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়।

স্মার্ট ফ্যামিলি  কার্ডের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল এবং ৭০ টাকা কেজি দরে চিনি কিনেছেন। এর আগে তিনি ভর্তুকি মূল্যে সাবানও কিনেছেন তার ফ্যামিলি কার্ড ব্যবহার করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments