Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার একমি ল্যারেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

একমি ল্যারেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড সম্প্রতি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় প্রান্তিকের ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ১০ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৮৬ পয়সার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসের EPS দাঁড়িয়েছে ৬ টাকা ১১ পয়সা, যেখানে গত বছরের তুলনায় ৫ টাকা ৪৭ পয়সা ছিল।

এছাড়া, আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ১২ টাকা ১৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৮৫ পয়সা, অর্থাৎ নগদ প্রবাহে দ্বিগুণেরও বেশি উন্নতি লক্ষ্য করা গেছে। একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১২৮ টাকা ৯৭ পয়সা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

Recent Comments