Friday, July 3, 2026
Home পুঁজিবাজার লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে (এসএমই প্লাটফর্ম) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে ৬টির দর বেড়েছে। দর কমেছে ৯টির এবং বাকী ৩টির দর আজ অপরিবর্তিত রয়েছে।

আজ এসএমইতে ৬৪ লাখ ৮৮ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ২০ লাখ ৩৫ হাজার ২১৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকা।

বৃহস্পতিবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মামুন এগ্রো প্রডাক্টস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৯ টাকা ৯০ পয়সায়।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে বেঙ্গল বিস্কুট লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments