Saturday, July 25, 2026
Home জাতীয় রাজনীতি দাওয়াতই যদি হুমকি হয়, তাহলে কথা বলার সুযোগ কোথায়?—মির্জা আব্বাস

দাওয়াতই যদি হুমকি হয়, তাহলে কথা বলার সুযোগ কোথায়?—মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, একটি সাধারণ চা খাওয়ার দাওয়াতকেও হুমকি হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, “আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি—এটাও নাকি আমার দোষ। এটিকে হুমকি বলা হচ্ছে। এসব কথাবার্তায় আমি আতঙ্কিত। কোথায় কী হয়ে যায়, শেষ পর্যন্ত সব দোষই মির্জা আব্বাসের ঘাড়ে পড়ে।”

মঙ্গলবার রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন। পরে তিনি শাহজাহানপুর মালিবাগ প্রথম লেন, মৌচাক মোড় ও মালিবাগ মোড় হয়ে রাজারবাগ পুলিশ গেট এলাকায় গণসংযোগ করেন। বিকেলে ১১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে একটি নির্বাচনি মিছিলে নেতৃত্ব দেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “আমি তোমাদের বয়সে ঢাকা শহর দাপিয়ে বেড়িয়েছি। শহরের অলিতে-গলিতে আমার বন্ধু ও আত্মীয়স্বজন রয়েছে। আমার যত সমর্থক আছে, তোমাদের আত্মীয়স্বজনও তত নেই।” তবে তিনি জোর দিয়ে বলেন, কেউ যত কথাই বলুক, তিনি কোনো উসকানিতে পা দেবেন না। ভোট চাইতে হলে উন্নয়ন ও এলাকার জন্য কী করা হয়েছে, সেটাই বলার আহ্বান জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, নির্বাচনের সময় কিছু ‘অতিথি পাখি’ দেখা যায়, যারা পরে আর এলাকায় থাকে না। ১৯৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের সময় এই এলাকার মানুষ সবসময় তার পাশে ছিল। চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে মির্জা আব্বাস পাল্টা প্রশ্ন তুলে বলেন, “যারা লাল কার্ড দেখানোর কথা বলছেন, চাঁদাবাজি আসলে তারাই করছেন।” তিনি দাবি করেন, জনগণই শেষ পর্যন্ত প্রকৃত চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে।

এ সময় তিনি অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা চলছে এবং সব কিছুর দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments