Saturday, July 4, 2026
Home জাতীয় শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে পিজিসিবি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২ ফেব্রুয়ারি) জিএমডি-ঈশ্বরদীর আওতাধীন ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ১৩২ কেভি মেইন বাসবার ও ১৩২ কেভি বাঘাবাড়ি-ভাঙ্গুড়া সার্কিট-১ এর বার্ষিক শিডিউল সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

এতে আরও বলা হয়, সংরক্ষণ কাজের জন্য ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৩২ কেভি ও ৩৩ কেভি বাসবারে কোনো পাওয়ার থাকবে না। ফলে ওই সময়ে ভাঙ্গুড়া থানা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments