শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সূত্র জানায়, কোম্পানির পর্ষদ আগামী ২৯ জানুয়ারি বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এই সভায় কোম্পানির আর্থিক এবং ব্যবসায়িক বিষয়াদি নিয়ে আলোচনা হবে।
ডিএসই সূত্রে জানা গেছে, পর্ষদ সভার অন্যতম প্রধান এজেন্ডা হচ্ছে ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা। পর্ষদ সভার অনুমোদন পাওয়ার পর কোম্পানি এই আর্থিক প্রতিবেদনটি প্রকাশ করবে, যা শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।


