Thursday, July 2, 2026
Home অর্থ-বানিজ্য আবারও ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

আবারও ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

রোববার (২৫ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দর সোমবার (২৬ জানুয়ারি) থেকেই কার্যকর হবে। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওইদিন দুপুরে ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। যা ছিল দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ১৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যেখানে দাম ১০ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৩ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments