Saturday, July 4, 2026
Home জাতীয় প্রথমদিন দর্শনার্থী বেশি, শুক্রবার থেকে বেচাকেনা বাড়ার আশা

প্রথমদিন দর্শনার্থী বেশি, শুক্রবার থেকে বেচাকেনা বাড়ার আশা

শুরু হয়েছে অমর একুশে বইমেলা। দুপুর ৩টায় উদ্বোধনের পর প্রাণবন্ত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণ। উচ্ছ্বাস নিয়ে মেলায় প্রবেশ করেছেন বইপ্রেমীরা। সন্ধ্যার পর থেকে মেলায় বাড়ে লোকসমাগম। ব্যস্ত হয়ে পড়েন বিক্রয়কর্মীরাও।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করে চলে যাওয়ার পর আসতে শুরু করেন দর্শনার্থীরা। সন্ধ্যা নামার পর থেকে লোকসমাগম বাড়তে থাকে। পাঠক-দর্শনার্থীদের পদচারণায় সরব হয়ে ওঠে বইমেলা। পাশাপাশি বর্ণীল আলোকসজ্জায় সজ্জিত দেখা গেছে মেলার স্টল ও প্যাভিলিয়নগুলো।

তবে প্রথমদিনে বেচাকেনা না জমলেও বই দেখতে ব্যস্ত পাঠকরা। খুঁজে খুঁজে বই বের করে পড়েন তারা। প্রথম দিন হওয়ায় মেলায় বইকেনার চেয়ে গল্প-আড্ডায় মনোযোগী দেখা গেছে দর্শনার্থীদের।

শব্দশৈলী প্রকাশনীর বিক্রয়কর্মী মাইনুল বানিজ্য সংবাদকে বলেন, আমরা দুপুর থেকেই স্টলে কাজ করছিলাম। বইগুলো সাজিয়েছি। এবছর নতুন ৩৮টি বই এসেছে। আজ প্রথম দিন অল্প বেচাকেনা হয়েছে। আশা করি কাল থেকে বাড়বে বেচাকেনা।

প্রকাশনীর বিক্রয়কর্মী নাসের বানিজ্য সংবাদকে বলেন, আজ তো প্রথমদিন, বেচাকেনা তেমন হয়নি। এরমাঝে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রথমদিন হিসেবে মেলায় মোটামুটি জনসমাগম হয়েছে। আগামীকাল ছুটির দিনে পাঠকদের ভিড় বাড়বে।

বইমেলায় এসেছেন কলেজ শিক্ষার্থী রাজিব হোসাইন। তিনি বলেন, আজ বই কিনি নাই। ঘুরে ঘুরে দেখেছি। কোথায় কি আছে। কিছু বই পছন্দ করে রেখেছি সেগুলো অন্যদিন এসে কিনবো।

আরেক দর্শনার্থী রামপুরার বাসিন্দা সাইফ হোসেন জাগো নিউজকে বলেন, আজকে একটু ভিড় কম। প্রথমদিন মেলায় আনন্দ বেশি। এবার কিছু প্রিয় লেখকের বই আসবে মেলায়। সেগুলো কিনবো।

অন্যদিকে দর্শনার্থীদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রথমদিন হিসেবে লম্বা লাইন ধরতে হয়নি। মেলার প্রবেশপথে সঙ্গে থাক ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র চেকিং করে প্রবেশ করানো হয়। এবার মেলায় ২৪ ঘণ্টা নিরাপত্তার কাজে নিয়জিত থাকবে ফায়ার সার্ভিস।

সোহরাওয়ার্দী উদ্যানের ফায়ার সার্ভিস কর্মী সোহাগ বলেন, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান দুই জায়গায় আমাদের দুটি টিম রয়েছে। আমাদের পানিবাহী গাড়ি আছে। একটা অ্যাম্বুলেন্সও আছে।

জানা যায়, এবছর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট এলাকাজুড়ে হচ্ছে বইমেলা। বাংলা একাডেমি মাঠে ১২০ প্রতিষ্ঠানের ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫ প্রতিষ্ঠানের ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এবছর প্যাভিলিয়ন থাকছে ৩৭টি। বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে ৩৬টি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments