Friday, July 3, 2026
Home অর্থ-বানিজ্য বছরের ব্যবধানে রিটার্ন জমা বেড়েছে ৫ লাখ

বছরের ব্যবধানে রিটার্ন জমা বেড়েছে ৫ লাখ

২০২২-২৩ অর্থবছরে রিটার্ন জমা পড়েছে ৩৫ লাখ ৪০ হাজার। আগের অর্থবছরে ছিল ৩০ লাখ ২৮ হাজার। অর্থাৎ বছরের ব্যবধানে রিটার্ন জমা বেড়েছে ৫ লাখ ১১ হাজারটি। একই সঙ্গে আয়কর আদায় বেড়েছে ৯০১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আয়কর রিটার্ন জমার দিন ছিল গত ৩০ নভেম্বর। জানুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কারণে করদাতাদের সুবিধার্থে দুই মাস সময় বাড়ায় এনবিআর। গত ৩১ জানুয়ারি ছিল রিটার্ন দাখিলের শেষ দিন। এদিন বিপুল পরিমাণে করদাতারা রিটার্ন জমা দেন। এবার মোট রিটার্ন জমা পড়েছে ৩৫ লাখ ৪০ হাজার ৪০৬টি। যা আগের অর্থবছরে ছিল ৩০ লাখ ২৮ হাজার ৬৬১টি। অর্থাৎ বছরের ব্যবধানে রিটার্ন জমা বেড়েছে ৫ লাখ ১১ হাজার ৭৪৫টি। আর রিটার্ন বাড়ায় বেড়েছে আয়করের পরিমাণও। ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৭৯৯ কোটি টাকা। যা আগের বছরে ছিল ৪ হাজার ৮৯৮ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে আয়কর আদায় বেড়েছে ৯০১ কোটি টাকা।

আয়কর কর্মকর্তারা বলছেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নতুন নতুন খাতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে জমি নিবন্ধনের ক্ষেত্র থেকে শুরু করে নতুন নতুন খাতে রিটার্ন জমা বাধ্যতামূলক হওয়ায় রিটার্ন এবং আয়করের পরিমাণ উল্লেখযোগ্যহারে বেড়েছে বলেও মনে করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments