Tuesday, May 26, 2026
Home অর্থ-বানিজ্য রমজানের আগেই চড়া চিনি-ছোলার দাম, স্বস্তি পেঁয়াজ-ডিমে

রমজানের আগেই চড়া চিনি-ছোলার দাম, স্বস্তি পেঁয়াজ-ডিমে

রমজান শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি থাকলেও রাজধানীর বাজারে আগেভাগেই বাড়তে শুরু করেছে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে রোজায় বেশি ব্যবহৃত ছোলা, ছোলার ডাল ও চিনির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি মাছ, ডিম ও মুরগির মতো প্রোটিনজাত পণ্যের দামও বাড়তির দিকে। তবে শীতকালীন সবজি ও দেশি পেঁয়াজে এখনও তুলনামূলক স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত এক মাসে খুচরা বাজারে ছোলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯৫ থেকে ১০০ টাকায়, যা এক মাস আগে ছিল ৮৫ থেকে ৯০ টাকা। ছোলার ডালের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৫ থেকে ১১০ টাকা কেজিতে।

চিনির বাজারেও গত দুই সপ্তাহে দাম বেড়েছে। কিছুদিন আগে যেখানে খুচরা বাজারে চিনি ৯০ টাকায় নেমে এসেছিল, এখন সেখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, খোলা সয়াবিন তেলের সরবরাহে যে সাময়িক ঘাটতি ছিল, তা এখন স্বাভাবিক হয়েছে।

দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর ব্রয়লার মুরগির দামও বেড়েছে। গত সপ্তাহে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগি মানভেদে কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকা।

ডিমের বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। বর্তমানে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা আগে ছিল ১১০ থেকে ১১৫ টাকা।

অন্যদিকে, শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় বেশিরভাগ সবজির দাম এখনো নাগালের মধ্যে রয়েছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিতে ৪০ থেকে ৬০ টাকায়। নতুন আলু ২৫ থেকে ৩০ টাকা, পুরনো আলু ১৫ টাকা কেজি। দেশি পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।

এছাড়া শিম ৪০ থেকে ৮০ টাকা, বেগুন ৫০ থেকে ৮০ টাকা, টমেটো ৬০ থেকে ৮০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা। গাজর ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা (প্রতি পিস), মুলা ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা এবং কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

লম্বা লাউয়ের দাম তুলনামূলক বেশি। আকারভেদে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। লেবুর বাজারও চড়া মাঝারি আকারের লেবু প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments