Wednesday, June 24, 2026
Home জাতীয় হজযাত্রায় আগ্রহী ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশির প্রাথমিক নিবন্ধন সম্পন্ন

হজযাত্রায় আগ্রহী ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশির প্রাথমিক নিবন্ধন সম্পন্ন

২০২৬ সালে হজে অংশগ্রহণের জন্য মোট ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন করেছেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪ হাজার ২৩৬ জন সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধিত হয়েছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানিয়েছেন, সাধারণ হজযাত্রীদের পাশাপাশি মেডিকেল টিম, হজ গাইড, প্রশাসনিক ও কারিগরি দলও সৌদি আরবে যাত্রা করবেন। তারা হজযাত্রীদের সহায়তায় কাজ করবেন। মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠিয়েছে।

হজ অফিসের তথ্যমতে, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজে অংশগ্রহণ করবেন। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, চূড়ান্ত নিবন্ধন শেষ হওয়ার সময় ছিল ২০২৫ সালের ১৬ অক্টোবর। নিবন্ধন শুরু হয়েছিল ২০২৫ সালের ২৭ জুলাই থেকে।

ধর্ম মন্ত্রণালয় এ বছর হজ এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে সব নির্দেশনা কঠোরভাবে মানতে বলেছেন। হজযাত্রার জন্য ফ্লাইট শুরু হবে ২০২৬ সালের ১৮ এপ্রিল থেকে। সৌদি সরকার সব হজযাত্রীর জন্য মেডিকেল ফিটনেস বাধ্যতামূলক করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রা নির্বিঘ্ন করতে স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক ও মানসিক প্রস্তুতি অপরিহার্য।

হজে অংশগ্রহণের জন্য বাংলাদেশিরা ই-হজ সিস্টেম ([www.hajj.gov.bd](http://www.hajj.gov.bd)), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিস এবং বায়তুল মুকাররম ও আশকোনা হজ অফিসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।

বাংলাদেশি হজযাত্রীদের বহনের দায়িত্বে থাকছে তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, প্রি-হজ ফ্লাইটে সর্বাধিক ৫০% এবং সর্বনিম্ন ২০% হজযাত্রী পাঠাতে হবে। সব এজেন্সিকে টিকিট ইস্যু ও ফ্লাইট পরিচালনায় এই নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments