Friday, July 3, 2026
Home পুঁজিবাজার ডিএসইতে কর্পোরেট সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিএসইতে কর্পোরেট সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো আর্থিক প্রতিবেদনে অনেক সময় তথ্য গোপন ও অসত্য তথ্য প্রকাশ করে। এর ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হয়। এসব বিষয় রোধে নিয়মিত কাজ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিসএসই)।

তাই যে সকল ব্যক্তিরা কর্পোরেট গর্ভন্যান্স বিষয়ে কাজ করেন তাদের আরও অধিক সতর্কতার সাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে ডিএসই। যাতে বিনিয়োগকারীরা উপকৃত হয়।

বুধবার (২৪ জানুয়ারি) ডিএসই টেনিং একাডেমিতে অনুষ্ঠিত ‘Compliance in Corporate Governance by Capital Market Intermediaries’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এসব কথা বলেন।

তিনি বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল অংশীজনরা যদি নিজ নিজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সু-শাসন ও তার পরিপালন নিশ্চিত করে তবে সার্বিকভাবে দেশে একটি উন্নত ও সমৃদ্ধ পুঁজিবাজার প্রতিষ্ঠিত হবে।

প্রশিক্ষণ কর্মশালায় কর্পোরেট গর্ভন্যান্সের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কোম্পানি সচিব ও ডিএমডি এটিএম তাহমিদুজ্জামান, ডিএসইর মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, সিজি অ্যান্ড এফআরসি ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. মাসুদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর উপ মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমি প্রধান সৈয়দ আল আমিন রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments