Tuesday, May 26, 2026
Home কর্পোরেট শীতার্তদের শীতবস্ত্র দিল খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট

শীতার্তদের শীতবস্ত্র দিল খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট

প্রতিবছরের ন্যায় এ বছরও দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে অরবিন্দু শিশু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খায়রুল আনামের পুত্র ও এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ জাকির আনাম। এ সময় অত্র এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাকির আনাম বলেন, আমাদের পাঁচ ভাই-বোনের সম্মিলিত প্রচেষ্টায় বাবা খায়রুল আনাম ও মা জাহানারা বেগমের নামে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁরা জীবদ্দশায় সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তাঁদের সেই মানবিক আদর্শ ও মূল্যবোধকে ধারণ করেই ট্রাস্টটি মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। গত দুই বছর ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments