দেশী-বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ সেবা আরো সহজ ও ডিজিটাল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গতকাল বিডা সেমিনার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন, উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আফজাল হোসেন ও মো. আবদুল মান্নান মিয়া এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ও পরিচালক সুনীল কুমার অধিকারী উপস্থিত ছিলেন।


