Thursday, July 2, 2026
Home জাতীয় প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনের শুনানি আজ

প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনের শুনানি আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ শেষ দিন। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শেষ দিনের আপিল শুনানি শুরু হবে। ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) অষ্টম দিনে ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে ৪৫টি আপিল মঞ্জুর হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন।

এছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

দেশে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে আগামী মাস থেকেই প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) প্রতিষ্ঠার কাজ শুরু হতে যাচ্ছে। এ উদ্যোগের...

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেএম আওলাদ হোসেন, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক...

Recent Comments