Wednesday, May 27, 2026
Home জাতীয় সপরিবারে এলেন তারেক রহমান, বেগম জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু

সপরিবারে এলেন তারেক রহমান, বেগম জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা শুরু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হন।

সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় নেতাকর্মী, সমর্থক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শোকসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবেশপথে পরিচয়পত্র যাচাইসহ একাধিক ধাপে নিরাপত্তা তল্লাশি চলছে। নির্ধারিত কার্ড দেখিয়েই অতিথিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

যারা ভেতরে প্রবেশ করতে পারেননি, তাদের জন্য বাইরে বড় পর্দায় শোকসভার কার্যক্রম সরাসরি দেখার ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা আরও জানান, আমন্ত্রণপত্র ছাড়া কেউ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। মিডিয়াকর্মীদের ক্ষেত্রেও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

শোকসভায় তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও অংশ নেন। তাদের মধ্যে স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোকসভায় যোগ দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুর পরদিন ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments