Tuesday, July 14, 2026
Home জাতীয় ক্ষমতা ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন প্রধান উপদেষ্টা

ক্ষমতা ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ও সময়মতো ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের ফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাতে নির্বাচন, গণতন্ত্র ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। নির্ধারিত তারিখ অনুযায়ী ১২ ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে বলেন, “কে কী বলল, তা গুরুত্বপূর্ণ নয়। নির্বাচন একদিন আগেও নয়, একদিন পরেও নয়—ঠিক ১২ ফেব্রুয়ারিতেই হবে।”

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস জানান, ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থাকবে। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতি পক্ষপাত দেখানো হবে না। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পরিচালনা করা হবে।

সাক্ষাতে উপস্থিত সাবেক মার্কিন কূটনীতিকরা নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বিষয়ে প্রধান উপদেষ্টার অবস্থানের প্রশংসা করেন বলে জানা গেছে। তারা বাংলাদেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এই সরকারের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত

সদ্য পদোন্নতি পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করেছে সরকার। পুনরাদেশ না দেওয়া...

ব্রাহ্মণবাড়িয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ১১৯টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী, আটটি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও উঠান...

২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ যানবাহন হবে ইলেকট্রিক: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য...

ট্রিপল এ রেটিং ধরে রাখল পিপলস ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি আবারও ট্রিপল এ রেটিং পেয়েছে। সোমবার (১৩ জুলাই) কোম্পানিটি এ রেটিং প্রাপ্তির তথ্য প্রকাশ করেছে। এ নিয়ে কোম্পানিটি...

Recent Comments