Thursday, April 30, 2026
Home পুঁজিবাজার বেক্সিমকোর তিন কোম্পানির পর্ষদ সভা ১২ কার্যদিবসের মধ্যে পর্ষদ সভার নির্দেশ...

বেক্সিমকোর তিন কোম্পানির পর্ষদ সভা ১২ কার্যদিবসের মধ্যে পর্ষদ সভার নির্দেশ বিএসইসির

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ও শাইনপুকুর সিরামিকস পিএলসিকে ১২ কার্যদিবসের মধ্যে পর্ষদ সভা সম্পন্ন করার আদেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯৫তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসি আরো উল্লেখ করেছে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন কমিশন ও স্টক এক্সচেঞ্জে নিয়মিত দাখিল করা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা আইনগতভাবে বাধ্যতামূলক। তবে কোম্পানিগুলো ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন, বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সিকিউরিটিজ আইন অনুযায়ী অন্যান্য প্রতিবেদন দাখিল করতে ও এজিএম করতে ব্যর্থ হয়েছে।

আদেশে আরো বলা হয়েছে, গত বছরের শুরুতে স্বতন্ত্র পরিচালক নিয়োগসংক্রান্ত আদেশের ওপর উচ্চ আদালতের দেয়া স্থগিতাদেশ আপিল বিভাগ স্থগিত করায় স্বতন্ত্র পরিচালক নিয়োগের আদেশ বর্তমানে কার্যকর ও বলবৎ রয়েছে। উপরোক্ত ব্যর্থতাসহ অন্যান্য আইনানুগ ও নীতি সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়া অপরিহার্য।

তাই বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও পুঁজিবাজারের উন্নয়নের লক্ষ্যে বেক্সিমকো গ্রুপের আওতাধীন উল্লিখিত তিন কোম্পানিতে সুশাসন প্রতিষ্ঠা ও সিকিউরিটিজ আইন পরিপালন নিশ্চিত করতে ১২ কার্যদিবসের মধ্যে পর্ষদ সভা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিএসইসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর...

আইটি কনসালট্যান্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্ট পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা...

ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ এপ্রিল...

Recent Comments