Thursday, April 30, 2026
Home অর্থ-বানিজ্য দ্বিগুণ মূল্যেও মিলছে না এলপিজি না পাওয়ায় ভোগান্তি

দ্বিগুণ মূল্যেও মিলছে না এলপিজি না পাওয়ায় ভোগান্তি

রাজধানীতে রান্নাবান্নার প্রধান ভরসা পাইপলাইনের গ্যাস ও এলপিজি সিলিন্ডার। তবে শীতের শুরু থেকে লাইনে গ্যাসের চাপ কমে যাওয়া এবং চাহিদা অনুযায়ী এলপিজি সিলিন্ডারের সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বড় ব্যবসায়ী সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, ফলে দ্বিগুণ দামেও এলপিজি মিলছে না।

শুক্রবার নিউমার্কেট, কারওয়ানবাজার, হাজারীবাগসহ বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে। ভোক্তারা বলছেন, বাধ্য হয়ে বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। রেস্তোরাঁ ব্যবসায়ীরাও সংকটের কারণে খাবারের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।

এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, বৈশ্বিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক সংকটের কারণে এলপিজি আমদানিতে বিঘ্ন ঘটেছে। তবে সামনে আমদানি বাড়লে রমজানে সংকট থাকবে না বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর...

আইটি কনসালট্যান্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্ট পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা...

ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ এপ্রিল...

Recent Comments