Thursday, July 2, 2026
Home কর্পোরেট কুমিল্লায় অনুষ্ঠিত হলো ৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট

কুমিল্লায় অনুষ্ঠিত হলো ৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট

কুমিল্লা ক্যান্টনমেন্টের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ৮–১০ জানুয়ারি ২০২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট–২০২৬।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর মফিজ আহমেদ ভুঁইয়া।

বুধবার (১৪ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের হ্যান্ডিক্যাপ ও এন্টারটেইনমেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মালেক হোসেন, এনডিসি, পিএসসি; টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি; এবং মেম্বার সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি। প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং মামুর আহমেদ, এসইভিপি অ্যান্ড হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

এই টুর্নামেন্টে সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র—এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩২ জন গলফার অংশগ্রহণ করেন, যা টুর্নামেন্টটিকে প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তোলে।

৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট–২০২৬ গলফারদের মধ্যে সৌহার্দ্য, ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক বন্ধন জোরদার করার পাশাপাশি এ অঞ্চলে গলফ খেলার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেএম আওলাদ হোসেন, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক...

এইচএসসি ও সমমান পরীক্ষা আজ শুরু

সারা দেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘গ্রাহক সেবা মাস’ শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন...

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভায়...

Recent Comments