Thursday, July 2, 2026
Home পুঁজিবাজার আলহাজ্ব টেক্সটাইল মিলসের স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি মেলেনি

আলহাজ্ব টেক্সটাইল মিলসের স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি মেলেনি

পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ঘোষিত স্টক লভ্যাংশে এখনো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পায়নি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোম্পানির অবস্থান স্পষ্ট করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  তথ্য অনুযায়ী, আলহাজ্ব টেক্সটাইল মিলসের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি। কিন্তু, নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি স্টক লভ্যাংশ বিতরণ করতে পারে না।

তাই, কোম্পানি স্টক লভ্যাংশ ঘোষণার পর তা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে। কিন্তু, বিএসইসি আলহাজ্ব টেক্সটাইল মিলসের স্টক লভ্যাংশে এখনো পর্যন্ত সম্মতি জানায়নি। বিএসইসির সম্মতি পেলে এই স্টক লভ্যাংশের জন্য একটি নতুন রেকর্ড নির্ধারণ করতে কোম্পানি কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেএম আওলাদ হোসেন, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক...

এইচএসসি ও সমমান পরীক্ষা আজ শুরু

সারা দেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘গ্রাহক সেবা মাস’ শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন...

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভায়...

Recent Comments