Friday, May 29, 2026
Home জাতীয় ভোটের পর নিজের ভূমিকা নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

ভোটের পর নিজের ভূমিকা নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

নির্বাচন-পরবর্তী সময়ে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারের কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাতে তিনি জানান, ভোট শেষ হলে সামাজিক উন্নয়নকেন্দ্রিক তিনটি খাতে তিনি বিশেষভাবে কাজ করতে চান।

ইনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন (আইএসসি) ফাউন্ডেশনের প্রতিনিধি দলের নেতৃত্বে বাংলাদেশ সফরে থাকা আকি আবে রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতির কথা উঠে আসে। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনার পাশাপাশি ভবিষ্যৎ ভাবনা নিয়েও কথা বলেন তারা।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আকি আবে নির্বাচন-পরবর্তী সময়ে অধ্যাপক ইউনূসের পরিকল্পনা জানতে আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রধান উপদেষ্টা জানান, প্রথম অগ্রাধিকার হবে ডিজিটাল স্বাস্থ্যসেবার বিস্তার। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বজনদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে ও পরামর্শ দিতে পারেন—এমন ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের ধারাবাহিকতায় এগিয়ে নেওয়ার কথা জানান অধ্যাপক ইউনূস। তৃতীয়ত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

এ ছাড়া ব্রিফিংয়ে জানানো হয়, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টার। ওই সফরে সামুদ্রিক গবেষণা, ওশান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম. মুনির-উজ-জামানের ইন্তেকাল

এম. মুনির-উজ-জামান, ১৯৫৮ ব্যাচের প্রাক্তন সিএসপি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত, গতকাল ১০ই জিলহজ, ২৮শে মে, দুপুর ২:০০ ঘটিকায় বার্ধক্যজনিত জটিলতায় নিজ...

এবার কুরবানির চামড়া পাচারের আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশের চামড়া খাতে এবার নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর পাশের সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে ঈদের দিন থেকে...

৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

বাংলাদেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ব্যাংক জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ তদন্তের...

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়ের আশঙ্কা

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।শুক্রবার (২৯ মে) আবহাওয়া অধিদপ্তরের থেকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত...

Recent Comments