Saturday, March 14, 2026
Home কর্পোরেট বিজিবিএর নির্বাচনে ভিশনারী এলায়েন্সের নিরঙ্কুশ জয়

বিজিবিএর নির্বাচনে ভিশনারী এলায়েন্সের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ২০২৬-২০২৮ নিরঙ্কুশ জয় পেয়েছে ভিশনারী এলায়েন্স। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাজধানীর উত্তরা ক্লাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

দুই বছর মেয়াদী এই নির্বাচনে মোট ২৮ জন প্রার্থী ২টি প্যানেল থেকে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সরকারের বস্ত্র মন্ত্রণালয়, রপ্তানী উন্নয়ন ব্যুরো, বিকেএমইএ, বিজিএমইএ, বিজিএপিএমইএ, বাফা, এওএবি সহ বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক টিম নির্বাচন পর্যবেক্ষণ করে।

রাত ৭টা ১৫ মিনিটে প্রাথমিক নির্বাচনি ফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়াম্যান নজরুল ইসলাম।

এতে সবগুলো পদে ভিশনারী এলায়েন্স জয় পেয়েছে। প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের আবদুল হামিদ পিন্টু ৪০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ফোরামের মফিজউল্লাহ পেয়েছেন ৮৪ ভোট। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের মোহাম্মদ জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে: প্রধানমন্ত্রী

ভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায়কে সম্মান জানিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। তিনি বলেন, জনগণের আস্থা...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এমপি ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। ভূমিমন্ত্রী মিজানুর...

ঈদের ছুটির পূর্বেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস অবশ্যই ছুটির আগেই পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই...

মির্জা আব্বাসের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ফখরুলের

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মস্তিষ্কে...

Recent Comments