Tuesday, May 26, 2026
Home জাতীয় জিয়াউলকে নিয়ে সাবেক সেনাপ্রধান কী বললেন জবানবন্দিতে

জিয়াউলকে নিয়ে সাবেক সেনাপ্রধান কী বললেন জবানবন্দিতে

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। তার জবানবন্দিতে র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মে. জে. (অব.) জিয়াউল আহসানের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠে এসেছে।

জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান জানান, র‍্যাবের এডিজি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জিয়াউল আহসানের আচরণ অস্বাভাবিকভাবে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে এবং ওই সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও বেড়ে যায়। আর্মি সিকিউরিটি ইউনিটের মাধ্যমে তিনি এ ধরনের তথ্য জানতে পারেন বলে উল্লেখ করেন ইকবাল করিম।

তিনি আরও বলেন, জিয়াউল আহসান তার আবাসিক এলাকায় সামরিক বিধি লঙ্ঘন করে ব্যক্তিগত গার্ড রাখেন, বাসায় অস্ত্র সংরক্ষণ করেন এবং পুরো ফ্ল্যাটে সিসিটিভি স্থাপন করেন। এসব অনিয়ম বন্ধের নির্দেশ দেওয়া হলেও পরবর্তী সময়ে তার আচরণ আরও বেপরোয়া হয়ে ওঠে।

জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া দাবি করেন, নিরাপত্তা উপদেষ্টা ও প্রভাবশালী সামরিক কর্মকর্তাদের ঘনিষ্ঠতার কারণে জিয়াউল আহসান সেনাপ্রধানের নির্দেশ অমান্য করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে ক্যান্টনমেন্টের একটি অংশে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়।

সাবেক সেনাপ্রধান তার জবানবন্দিতে আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে সেনাবাহিনীতে স্বাধীনচেতা ও মেধাবী কর্মকর্তাদের সরিয়ে দিয়ে রাজনৈতিকভাবে অনুগত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। এতে সামরিক বাহিনীর স্বাভাবিক কমান্ড কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

তিনি অভিযোগ করেন, নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে ডিজিএফআই, এনএসআই ও র‍্যাবসহ বিভিন্ন বাহিনী গুম, খুন ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে পড়ে।

শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৪ জানুয়ারি এ বিষয়ে আদেশ দেবেন। শুনানিতে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments