Monday, June 15, 2026
Home জাতীয় অবৈধ পথে ইউরোপে যাত্রায় এগিয়ে বাংলাদেশিরা

অবৈধ পথে ইউরোপে যাত্রায় এগিয়ে বাংলাদেশিরা

২০২৫ সালে ইউরোপে অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ বিশ্লেষণে উঠে এসেছে, ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে শনাক্ত হওয়া অভিবাসীদের মধ্যে শীর্ষ জাতীয়তা এখন বাংলাদেশ।

ফ্রন্টেক্সের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম ১১ মাসে ইউরোপের বিভিন্ন সীমান্তে সবচেয়ে বেশি অনিয়মিতভাবে প্রবেশের ঘটনা ঘটেছে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে। সীমান্ত নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হলেও বাংলাদেশিদের ইউরোপমুখী অনিয়মিত যাত্রা কমেনি বলে সংস্থাটি উল্লেখ করেছে।

ইউএনএইচসিআরের পরিসংখ্যানেও দেখা যায়, ভূমধ্যসাগরীয় পথ ব্যবহার করে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা অন্যতম প্রধান জাতীয়তা। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও মিসর ও আফগানিস্তানের নাগরিকদের উপস্থিতি উল্লেখযোগ্য।

সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশিরা মূলত সেন্ট্রাল ভূমধ্যসাগর রুট বেছে নিচ্ছেন। লিবিয়া হয়ে ইতালির উপকূল কিংবা গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছানোর প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। ফ্রন্টেক্স জানিয়েছে, লিবিয়াভিত্তিক মানবপাচারকারী চক্রগুলো বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রায় উদ্বুদ্ধ করছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ থেকে ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের পেছনে প্রধান কারণ অর্থনৈতিক চাপ ও কর্মসংস্থানের সীমাবদ্ধতা। দেশের ভেতরে পর্যাপ্ত আয়ের সুযোগ না থাকায় অনেকেই ইউরোপে ভালো জীবনের আশায় বিপজ্জনক পথে যাত্রা করতে রাজি হচ্ছেন। মানবপাচার চক্রগুলো এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভুল আশ্বাস দিয়ে মানুষকে প্রলুব্ধ করছে।

ফ্রন্টেক্স বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন ধারাবাহিকভাবে বেড়েছে এবং ২০২৫ সালে তা আরও প্রকট আকার ধারণ করেছে। সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর হলেও এই প্রবণতা ঠেকানো এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে ইউরোপীয় কর্তৃপক্ষের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments