Saturday, June 13, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংক এবং ন্যাশনাল লাইফের সঙ্গে সমন্বিত পে-রোল সুবিধা চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক এবং ন্যাশনাল লাইফের সঙ্গে সমন্বিত পে-রোল সুবিধা চুক্তি স্বাক্ষর

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তার কর্মীদের জন্য সমন্বিত পে-রোল ব্যাংকিং সুবিধা গ্রহণের লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি করেছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট সুবিধা উপভোগ করবেন। এছাড়া তারা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা পাবেন।কর্মীরা প্রাইম ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যা স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ নিশ্চিত করবে এবং কর্পোরেট লেনদেন আরও সহজ ও দ্রুত করবে।

প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী, আর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার মিয়া মোহাম্মদ রবিউল হাসান, ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং ন্যাশনাল লাইফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রবীর চন্দ্র দাস, হেড অব এইচআর মো. এনামুল হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ন্যাশনাল লাইফের কর্মীদের জন্য ব্যাংকিং সেবা আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক হবে, যা প্রতিষ্ঠানটির মানবসম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকারপ্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান...

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

ব্যাংক হিসাব খোলাসহ ৭টি সেবা গ্রহণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা এছাড়া যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন,...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

Recent Comments