Sunday, April 19, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংকের সঙ্গে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের ব্যবসায়িক অংশীদারিত্ব

কমিউনিটি ব্যাংকের সঙ্গে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের ব্যবসায়িক অংশীদারিত্ব

গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে জনপ্রিয় খাবারের গন্তব্য ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সহযোগিতার মাধ্যমে ব্যাংকের গ্রাহক ও সংশ্লিষ্টদের জন্য বিশেষ ডাইনিং সুবিধা চালু করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। অপরদিকে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুর রহমান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্যেষ্ঠ নির্বাহীরাও উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের ফলে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, ডেবিট ও ক্রেডিট কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী এবং স্টেকহোল্ডাররা সারা বছর ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টে বিশেষ ছাড় ও ডাইনিং অফার উপভোগ করতে পারবেন। নির্ধারিত অফারের আওতায় নির্দিষ্ট পরিমাণ ব্যয়ে উল্লেখযোগ্য ছাড় পাওয়ার সুযোগ থাকছে, যা গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

কমিউনিটি ব্যাংক জানিয়েছে, গ্রাহক সন্তুষ্টি ও সম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতেও দেশের বিভিন্ন খ্যাতনামা রেস্টুরেন্ট ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে এমন অংশীদারিত্ব অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে ১৫ দিনের সময়সীমা ঘোষণা

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে আয়োজিত এই কর্মসূচি থেকে শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের সাবেক...

জয়-পলক মামলায় আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।...

‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারো লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের...

Recent Comments