Friday, June 5, 2026
Home কর্পোরেট স্যামসন এইচ চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

স্যামসন এইচ চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। স্কয়ার-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সকালে পাবনা প্রেস ক্লাবে তার জীবনী নিয়ে আলোচনা এবং বিকালে বৈকুণ্ঠপুর বাংলো বাড়িতে সমাধিস্থলে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

পঞ্চাশের দশকের শেষ ভাগে স্যামসন এইচ চৌধুরীর নেয়া শিল্পোদ্যোগ আজ বিরাট প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। ওষুধ, বস্ত্র খাত, টয়লেট্রিজ পণ্য উৎপাদন, গণমাধ্যমসহ স্কয়ারের বিনিয়োগের গণ্ডি এখন দেশের সীমানা ছাড়িয়েছে। আফ্রিকার দেশ কেনিয়ায় ওষুধ কারখানা প্রতিষ্ঠা করেছে স্কয়ার। এছাড়া অফিস প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ওষুধ বাজারজাতের কার্যক্রমও রয়েছে প্রতিষ্ঠানটির।

২০১২ সালের ৫ জানুয়ারি প্রয়াত হন স্যামসন এইচ চৌধুরী। এরপর গত এক দশকের বেশি সময়ে স্কয়ার গ্রুপের ব্যবসার আকার বেড়েছে বহু গুণ। গত বছরের ডিসেম্বর শেষে স্কয়ার গ্রুপের বার্ষিক টার্নওভার ছিল প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা। দ্বিতীয় প্রজন্মের এ সাফল্যের পর প্রতিষ্ঠানটিতে এখন যুক্ত হয়েছেন তৃতীয় প্রজন্ম। এ প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগে এখন কর্মী সংখ্যা ৮০ হাজারের বেশি।

১৯৫৮ সালে তিন সহযাত্রী ডা. কাজী হারুনর রশিদ, ডা. পরিতোষ কুমার সাহা ও রাধিকামোহন রায়কে নিয়ে স্যামসন এইচ চৌধুরী পাবনা শহরের শালগাড়িয়া মৌজায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস নামে ছোট পরিসরে একটি ওষুধ কারখানা স্থাপন করেন। সেখান থেকে ব্যবসা ও ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ হতে হতে বর্তমান আকার নিয়েছে স্কয়ার গ্রুপ।

স্কয়ার গ্রুপের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মী জানিয়েছেন, স্যামসন এইচ চৌধুরী ছিলেন প্রকৃত অর্থেই একজন উদ্যোক্তা। ব্যবসাজীবনের পথযাত্রায় অনেক বিষয়ে তার ভবিষ্যদ্বাণী পরবর্তী সময়ে বাস্তব হয়েছে। স্মৃতিচারণ করে সাবেক কর্মীরা বলেছেন, ব্যবসাসংশ্লিষ্ট প্রচুর বই পড়তেন তিনি। বিশ্বের কোথায় কোন ওষুধ বেশি চলছে, কোন চিকিৎসকদের কাছে কী ধরনের প্রডাক্ট বেশি অগ্রাধিকার পাচ্ছে—এ বিষয়গুলো সম্পর্কে বিস্তৃত ও গভীর ধারণা রাখতেন তিনি। নিজে পড়ার পাশাপাশি কর্মীদেরও পড়তে উৎসাহ দিতেন স্যামসন এইচ চৌধুরী।

সাবেক এক কর্মী বলেন, ‘স্কয়ারের অনেক ওষুধপণ্যের ব্র্যান্ড নেম স্যামসন এইচ চৌধুরীর দেয়া। কর্মীদের কাজ করার সুযোগ ও স্বাধীনতা দিতেন তিনি। তার সুদূরপ্রসারী মনোভাবের প্রতিফলন পাওয়া যায় সন্তানদের নিয়ে তার পরিকল্পনায়। তপন চৌধুরী (স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও স্কয়ার টেক্সটাইল লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক) সন্তান বলেই প্রতিষ্ঠানের দায়িত্ব পাবেন, এমন ধারণাবিমুখ ছিলেন তিনি। ফলে মাঠ পর্যায়ে দীর্ঘদিন সন্তানকে কাজ করিয়ে গোটা বিষয়টি আয়ত্তে আসার পরই তাকে দায়িত্ব দিয়েছিলেন। সন্তানদের তিনি বাধ্য করতেন হাতেকলমে ব্যবসা বুঝে নিতে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments