Saturday, July 11, 2026
Home জাতীয় ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপের নির্দেশ

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চূড়ান্ত তালিকাভুক্ত কেন্দ্রগুলোর মধ্যে এখনও ৩২৫টিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক চিঠিতে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আসন্ন নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিদ্যুৎ সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিদ্যুৎহীন কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ নিশ্চিত করতে হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনের জন্য সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রে ভোট গ্রহণের জন্য পুরুষদের ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত গোপন বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এদিকে সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হচ্ছে। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করা হবে এবং ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চলবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments