Saturday, May 30, 2026
Home জাতীয় গণভোট নিয়ে প্রচারণায় সরকার, বসছে বিলবোর্ড

গণভোট নিয়ে প্রচারণায় সরকার, বসছে বিলবোর্ড

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে নগর ও শহরাঞ্চলের জনবহুল স্থানে ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপনের পরামর্শ দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সারা দেশের সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, প্যানেল মেয়র ও প্রশাসকদের এ নির্দেশনা দেয়া হয়।

বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকরা সশরীরে উপস্থিত ছিলেন। অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিনিধিরা অনলাইনে অংশ নেন। মোট ১২টি সিটি করপোরেশন ও ৩৩০টি পৌরসভার প্রশাসকরা সভায় যুক্ত হন।

সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সভায় জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভা গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। কোথাও কোথাও বিলবোর্ডের মাধ্যমেও প্রচার চলছে এবং আরও বিলবোর্ড স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জানানো হয়, তথ্যচিত্র প্রদর্শন, উঠান বৈঠক, ‘ভোট আলাপ’সহ বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, ভোটের গাড়ি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছে। এ পর্যন্ত সাতটি ভিডিও কনটেন্ট তৈরি হয়েছে, আরও কনটেন্ট তৈরির কাজ চলমান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকরাও নিজ নিজ এলাকার প্রচার কার্যক্রম সভায় তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‌‘ঢাকা ও চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ মহানগরী ও পৌর শহরের প্রবেশপথ এবং জনবহুল স্থানে ডিজিটাল ও স্থির বিলবোর্ডের মাধ্যমে গণভোটের বিষয়বস্তু প্রচার করতে হবে।’

স্থানীয় সরকারের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে ভোটারদের দোরগোড়ায় পৌঁছানোর ওপর তিনি গুরুত্ব দেন। পাশাপাশি মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতাদের মাধ্যমে গণভোটের বিষয়টি ভোটারদের কাছে স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান।

সভাপতি সবাইকে গণভোটের লোগো সর্বত্র ব্যবহারের অনুরোধ জানান, যাতে জনগণের মধ্যে আগ্রহ ও আলোড়ন সৃষ্টি হয়।

তিনি বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে বিলবোর্ডের মাধ্যমে গণভোটের লোগো, নির্বাচন কমিশন প্রকাশিত ব্যালট ও সংশ্লিষ্ট লিফলেট জনবহুল স্থানে প্রচার করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে নিজ নিজ সক্ষমতার মধ্যে সর্বোচ্চ প্রচার কার্যক্রম চালানোর আহ্বান জানানো হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments