Tuesday, May 26, 2026
Home কর্পোরেট ইউএফআইএলের নতুন এএমডি এম আশেক রহমান

ইউএফআইএলের নতুন এএমডি এম আশেক রহমান

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (ইউএফআইএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন এম আশেক রহমান। ইউএফআইএলে যোগদানের আগে তিনি ক্যাপিটাল ল চেম্বারের সিনিয়র পার্টনার এবং এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিটি ব্যাংকে চিফ কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারসহ (ক্যামলকো) একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটি ইউনিভার্সিটি থেকে এমবিএ (ফাইন্যান্স অ্যান্ড আইটি), ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার (আইসিএ) থেকে ক্যামস (ডিস্ট্যান্স) সম্পন্ন করেছেন। এছাড়া ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার (যুক্তরাজ্য) থেকে ট্রেড বেজড মানি লন্ডারিং বিষয়ে আইসিএ সনদ এবং যুক্তরাষ্ট্রের এসিএমএস থেকে চিফ অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট সনদ লাভ করেছেন এম আশেক রহমান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি, স্টিলওয়াটার থেকে এমএসএ (অ্যাকাউন্টিং) ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি অধ্যয়নরত।

দীর্ঘ ও বৈচিত্র্যময় পেশাজীবনে তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ডিপার্টমেন্টাল কমিটমেন্ট অ্যাওয়ার্ড ২০১০ ও ব্যাংক ভ্যালুজ অ্যাওয়ার্ড ২০১১, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যালান্সড স্কেল অ্যাওয়ার্ড ২০১৫, সিটিব্যাংকের এনআরজি বিশেষ স্বীকৃতি, আইটি ও টেলিকম প্রকল্প বাস্তবায়নে বিশেষ পুরস্কার এবং বাংলাদেশ ব্যাংকের আইটি অডিট ম্যানুয়াল প্রণয়নে অবদানের জন্য গভর্নরের বিশেষ পুরস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

Recent Comments