Wednesday, April 29, 2026
Home জাতীয় নাহিদের পক্ষে সমর্থন ঘোষণা করে প্রার্থীতা প্রত্যাহার জামায়াতের

নাহিদের পক্ষে সমর্থন ঘোষণা করে প্রার্থীতা প্রত্যাহার জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে ঢাকা-১১ আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আতিকুর রহমান। এর ফলে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আতিকুর রহমান তার এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, প্রায় ১০ মাস ২২ দিন ধরে যে দায়িত্ব তিনি পালন করে আসছিলেন, তা থেকে অবশেষে অব্যাহতি পেলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-১১ সংসদীয় আসনে জামায়াতের পক্ষে জনমত গঠনে তিনি নিরলসভাবে কাজ করেছেন বলেও জানান।

আতিকুর রহমান লেখেন, ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি মাঠে সক্রিয় ছিলেন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। এই সময়ে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন গড়ে উঠেছে বলে দাবি করেন তিনি, যা সাম্প্রতিক জরিপেও প্রতিফলিত হয়েছে বলে উল্লেখ করেন।

ঢাকা-১১ আসনের (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের অংশবিশেষ) ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান বলেন, অল্প সময়ের মধ্যেই এলাকার মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে। তিনি নির্বাচনী প্রচারণায় যুক্ত নেতাকর্মী ও সমর্থকদের ত্যাগের কথাও স্মরণ করেন। রাত জেগে পোস্টার লাগানোসহ নানা পরিশ্রমের জন্য সহযাত্রীদের ধন্যবাদ জানান এবং নারী কর্মীদের ভূমিকার প্রশংসা করেন।

পোস্টে তিনি আরও বলেন, তার কোনো বক্তব্য বা কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার আহ্বান জানান। সবশেষে আতিকুর রহমান ঢাকা-১১ আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানিয়ে তার সফলতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সকল প্রচেষ্টা কবুল হওয়ার দোয়া করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ...

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত এই সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে...

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

Recent Comments