Saturday, June 13, 2026
Home জাতীয় আবু সাঈদ হত্যাকাণ্ডে সাবেক উপাচার্য হাসিবুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ

আবু সাঈদ হত্যাকাণ্ডে সাবেক উপাচার্য হাসিবুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য মো. হাসিবুর রশীদের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. রুহুল আমিন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ দ্বিতীয় দিনের জবানবন্দিতে এসব তথ্য তুলে ধরেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা জানান, ২০২৪ সালে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেন উপাচার্য হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকেও তিনি অন্য আসামিদের বেআইনি কার্যক্রম ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এ মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে হাসিবুর রশীদসহ ২৪ জন এখনো পলাতক রয়েছেন এবং ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

মামলার আরেক পলাতক আসামি হিসেবে তৎকালীন রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানের নাম উঠে আসে। তদন্ত কর্মকর্তা বলেন, আন্দোলন দমনে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের সহযোগিতায় পুলিশ সদস্যদের নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, ওয়্যারলেস বার্তার মাধ্যমে আবু সাঈদকে গুলি করে হত্যা এবং অন্য আন্দোলনকারীদের গুরুতর আহত করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া ঘটনার পর আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, অপ্রাপ্তবয়স্ক ও নিরীহ শিক্ষার্থীদের গ্রেফতার এবং নির্যাতনের অভিযোগও ওঠে। তদন্ত কর্মকর্তা জানান, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments