Friday, June 12, 2026
Home কর্পোরেট আনুষ্ঠানিকভাবে শুরু হলো চতুর্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫

আনুষ্ঠানিকভাবে শুরু হলো চতুর্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫

চারদিনব্যাপী ‘৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ গত ২৪ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, গলফ ক্যাপ্টেন কার্নেল মুহাম্মদ শরীফূল ইসলাম, সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে অ্যামেচার গলফারদের জন্য পাঁচটি বিভাগে খেলা হচ্ছে—রেগুলার, ভ্যাটারান, সিনিয়র, লেডিস এবং জুনিয়র। এ আসরে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৮৫০ জন গলফার অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর রাত ৮টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এই আয়োজন গলফপ্রেমীদের জন্য একটি উল্লেখযোগ্য ইভেন্ট হিসেবে দেশের ক্রীড়া ক্যালেন্ডারে স্থান করে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

Recent Comments