Saturday, May 30, 2026
Home জাতীয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেখানে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ ৯ মাস কারাভোগের পর পাকিস্তানের কারাগার ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন তিনি। পরে পাকিস্তান থেকে লন্ডনে যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরও একটি পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments