Monday, June 15, 2026
Home কর্পোরেট বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনে নতুন সমাধান আনলো এনার্জিপ্যাক ইলেক্ট্রনিকস

বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনে নতুন সমাধান আনলো এনার্জিপ্যাক ইলেক্ট্রনিকস

দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইলেক্ট্রনিকস লিমিটেড নতুন একটি আধুনিক সাব ডিস্ট্রিবিউশন বোর্ড (এসডিবি) বক্স বাজারে এনেছে। ‘অ্যারিস্টো সিরিজ টুয়েলভ ওয়ে এসডিবি বক্স’ নামের এই পণ্যটি নিরাপদ ও দক্ষ বিদ্যুৎ বিতরণ নিশ্চিত করতে বিশেষভাবে নকশা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানিটি জানায়, নতুন এই এসডিবি বক্সটি আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা এবং শিল্পকারখানার বৈদ্যুতিক ব্যবস্থাপনায় ব্যবহারের উপযোগী। উন্নত মানের উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হওয়ায় এটি দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানি সূত্র জানায়, এসডিবি বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড মূলত প্রধান ডিস্ট্রিবিউশন বোর্ড (এমডিবি) থেকে বিদ্যুৎ গ্রহণ করে বিভিন্ন সার্কিটে বিভক্ত করে দেয়। এর ফলে নির্দিষ্ট যন্ত্রপাতি বা নির্ধারিত স্থানে নিরাপদভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। একই সঙ্গে এটি বৈদ্যুতিক ত্রুটি ও অতিরিক্ত লোডের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments