Saturday, June 13, 2026
Home কর্পোরেট এমটিবি আয়োজিত ট্রেড–বেইজড ফিন্যান্সিয়াল কমপ্লায়েন্স কনফারেন্স–২০২৫ অনুষ্ঠিত

এমটিবি আয়োজিত ট্রেড–বেইজড ফিন্যান্সিয়াল কমপ্লায়েন্স কনফারেন্স–২০২৫ অনুষ্ঠিত

ট্রেড–বেইজড মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে ‘এমটিবি বার্ষিক ট্রেড–বেইজড ফিন্যান্সিয়াল কমপ্লায়েন্স কনফারেন্স–২০২৫’ আয়োজন করেছে। অনুষ্ঠানে ব্যাংকের শাখা ও করপোরেট হেড অফিসের ট্রেড–সার্ভিসিং–সংক্রান্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সম্মেলনে শতাধিক কর্মকর্তা সরাসরি উপস্থিত ছিলেন, পাশাপাশি প্রায় ৩০০ জন কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। অতিথি বক্তা হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর সিলেকশন গ্রেড অধ্যাপক ড. শাহ মোঃ আহসান হাবিব উপস্থিত ছিলেন, যিনি ট্রেড–বেইজড মানি লন্ডারিং প্রতিরোধে প্রাসঙ্গিক দিকনির্দেশনা তুলে ধরেন।

এছাড়া এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান উসমান রাশেদ মুঈনও উপস্থিত ছিলেন। সম্মেলনটির সঞ্চালনা ও সমন্বয় করেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার রেইস উদ্দিন আহ্‌মাদ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments