Thursday, June 4, 2026
Home জাতীয় ওসমান হাদি হত্যা মামলায় তিন ঘনিষ্ঠকে আবারও রিমান্ডে পাঠাল আদালত

ওসমান হাদি হত্যা মামলায় তিন ঘনিষ্ঠকে আবারও রিমান্ডে পাঠাল আদালত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্ত কার্যক্রম আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ শুনানি শেষে তিন আসামির প্রত্যেককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে রিমান্ড শেষে রেন্ট-এ-কার ব্যবসায়ী মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দ্বিতীয় দফায় রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু। এর আগে গত ১৫ ডিসেম্বর তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

শনিবার রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে হত্যাকাণ্ডের নেপথ্যের উদ্দেশ্য উদঘাটন, পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্ত, ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেপ্তার এবং পুরো নেটওয়ার্ক উন্মোচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত আংশিকভাবে আবেদন মঞ্জুর করেন।

এদিকে একই মামলায় রিমান্ড শেষে নুরুজ্জামান নোমানীকে কারাগারে পাঠানোর আবেদন জানানো হলে আদালত তা গ্রহণ করেন।

এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন প্রধান আসামির বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সহযোগী মো. কবির এবং ভারতে পালাতে সহায়তাকারী সিভিয়ন ডিউ ও সঞ্জয় চিসিম। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ২৩৬তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা...

এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস উদযাপন

বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস ২০২৬ যথাযথ মর্যাদা পালনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহযোগিতায় এ বছরের প্রতিপাদ্য “ঋতুস্রাব বান্ধব বিশ্ব গড়ে...

Recent Comments