Sunday, July 19, 2026
Home জাতীয় নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বৈঠকের সময় পরিবর্তন করেছে ইসি

নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বৈঠকের সময় পরিবর্তন করেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর নির্ধারিত সমন্বয় বৈঠকের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ইসি সচিবালয়ের আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিতব্য এই সভা পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শুরু হবে। আগে সকাল ১০টায় বৈঠকটি হওয়ার কথা ছিল।

শনিবার (১৯ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা অধিশাখা-২ থেকে জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষর করেন।

নতুন সূচি অনুযায়ী, নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় তিন বাহিনীর প্রধানদের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

সভায় আসন্ন নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে যৌথ বাহিনীর প্রস্তুতি, আচরণবিধি ২০২৫ বাস্তবায়ন এবং নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো।

ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, এই বৈঠককে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, একই দিনে দুপুর ১২টায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা পৃথকভাবে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ থাকবে না।

এদিকে, ইসি সূত্রে জানা গেছে, বৈঠক শেষে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো মূল সভা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয়ের বেজমেন্টে গণমাধ্যমকে ব্রিফ করবেন তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং অন্যান্য ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড

সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে প্রবাসীদের জন্য বিশেষ ডেবিট কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা দেশে...

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (১৮...

পাঁচ মাসে গণতন্ত্র ও অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রাধিকার সরকারের

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রশাসনিক সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে...

অযোগ্য যানবাহন সড়ক থেকে সরাতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  একইসঙ্গে রাজধানীতে...

Recent Comments