Sunday, June 14, 2026
Home অর্থ-বানিজ্য নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে গরিবের খাদ্যতালিকা থেকে হারাচ্ছে আমিষ

নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে গরিবের খাদ্যতালিকা থেকে হারাচ্ছে আমিষ

মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দাবি থাকলেও বাস্তবে দেশের খুচরা বাজারে চিত্র ভিন্ন। মধ্যস্বত্বভোগী ও খুচরা বিক্রেতাদের সমন্বিত কারসাজিতে দিন দিন অস্থির হয়ে উঠছে মাছের বাজার। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ, যাদের দৈনন্দিন আমিষের বড় ভরসা ছিল তেলাপিয়া ও পাঙাশের মতো তুলনামূলক সস্তা মাছ।

অনুসন্ধানে দেখা গেছে, চাষি পর্যায়ে যেখানে প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, সেখানে খুচরা বাজারে একই মাছ কিনতে হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। তেলাপিয়ার কেজি দাঁড়িয়েছে ২৫০ থেকে ২৬০ টাকায়। অন্যদিকে রুই, কাতলা, কইসহ বিভিন্ন মাছের দাম ৩০০ থেকে ৮০০ টাকার ঘরে ঘোরাফেরা করছে। ফলে সাধারণ ক্রেতারা মাছ কিনলেও আগের তুলনায় পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন।

মাছচাষিরা বলছেন, উৎপাদন ব্যয় বেড়েছে ঠিকই, তবে সেই হারে তারা ন্যায্য দাম পাচ্ছেন না। পুকুরের জমির লিজ, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল ও মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ায় কেজিপ্রতি খরচ বেড়েছে। এরপরও চাষির লাভ সীমিত থাকলেও আড়তদার, পাইকার ও খুচরা পর্যায়ে দাম কয়েক ধাপে বেড়ে যাচ্ছে।

ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের মধ্যে অসন্তোষ স্পষ্ট। অনেকেই দাম শুনে দোকান থেকে ফিরে যাচ্ছেন। কেউ কেউ মাছ বাদ দিয়ে শুধু সবজি কিনেই বাড়ি ফিরছেন। তাদের ভাষায়, মাংস ও মুরগির দাম আগেই নাগালের বাইরে, এখন মাছও হাতছাড়া।

ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো না গেলে এ সংকট আরও গভীর হবে। ন্যায্য মূল্য নিশ্চিত করতে চাষি থেকে খুচরা বাজার পর্যন্ত সমন্বিত মনিটরিং জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার তদারকি ও অভিযান জোরদার করার পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

Recent Comments