Tuesday, January 20, 2026
Home জাতীয় নবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জনতার মারধরে যুবকের মৃত্যু

নবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জনতার মারধরে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দিপু চন্দ্র দাশ (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া সংলগ্ন একটি পোশাক কারখানা এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

নিহত দিপু চন্দ্র দাশ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি নিট কম্পোজিট কারখানায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে কারখানার ভেতরে আলোচনার একপর্যায়ে দিপুর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উত্তেজিত জনতার হামলায় দিপু গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু ঘটে। ঘটনার পর জনমনে আরও উত্তেজনা দেখা দিলে সংশ্লিষ্ট এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেয়।

ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঢাকায় বাড়িভাড়া নিয়ে বড় সুখবর

প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি...

প্রতারণা মামলায় ফের কারাগারে ইভ্যালির রাসেল ও শামীমা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) আবারও ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তা—চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার...

টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানে পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার...

সেবা সংক্রান্ত অভিযোগ ও এর অগ্রগতি ট্র্যাক করা যাচ্ছে বিকাশ অ্যাপেই

এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সহজেই। অভিযোগ জানানোর প্রক্রিয়া...

Recent Comments