Wednesday, May 27, 2026
Home অর্থ-বানিজ্য বিডিকম অনলাইনের সাধারণ সভায় ১০ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা

বিডিকম অনলাইনের সাধারণ সভায় ১০ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা

বিডিকম অনলাইন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর০ সকাল ১০ টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানিটি মোট দশ শতাংশ অর্থাৎ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ হারে নগদ এবং ৫ শতাংশ হারে স্টক ডিভিডেন্ট ঘোষণা ও অনুমোদন করেছে।

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালক কুররাততুল আইন সিদ্দিকী, মোঃ শফিকুল আলমসহ স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ ও এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুর রহমান (অবসরপ্রাপ্ত) এবং ব্যবস্থাপনা পরিচালক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম (অবসরপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় প্রধান আর্থিক কর্মকর্তা ফাকের আহমেদ এফসিএ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন।

সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ হারে নগদ এবং ৫ শতাংশ হারে স্টক ডিভিডেন্ট ঘোষণা ও অনুমোদন করা হয়, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিবেচনাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments